শিরোনাম
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি–নির্বাচনি ইশতেহার হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি,রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবে ধারাভাষ্যে আছেন আতহার যমুনার সামনে ৩ জন নিহতের খবর সত্য নয়: প্রেস উইং শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চ ফের সংঘর্ষ, আহত অর্ধশত বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে

বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবে ধারাভাষ্যে আছেন আতহার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:- টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও মাঠের লড়াইয়ের বর্ণনায় থাকছেন আতহার আলী খান। আজ শুক্রবার আইসিসি বিশ্বকাপের জন্য ৪০ জন ধারাভাষ্যকারের নাম ঘোষণা করেছে। এই তালিকায় বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া এই আসরে ধারাভাষ্য দেবেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান বিশপ ও সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা। তাঁদের সঙ্গে যোগ দেবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও এউইন মরগান। এ ছাড়া দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, ডেল স্টেইন ও কার্লোস ব্রাফেটরা খেলার বিশ্লেষণে নতুন মাত্রা যোগ করবেন। নতুন অভিজ্ঞতা নিয়ে সাবেক অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে অভিজ্ঞতার সৌভাগ্য হয়েছে, এখন ধারাভাষ্য কক্ষ থেকে এটি দেখা হবে নতুন অভিজ্ঞতা।’

শুধু ধারাভাষ্য নয়, ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন দুই বাংলাদেশি। আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেল এবার বিশ্বকাপের ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন। ৩০শে জানুয়ারি তাদের নাম চূড়ান্ত করেছিল আইসিসি।

নিরাপত্তাশঙ্কায় সহ-আয়োজক দেশ ভারতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ সরকার। বিসিবির ভেন্যু পরিবর্তনের অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করায় শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না শান্ত-লিটনদের। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। ৫৫ ম্যাচের এই বিশ্ব যজ্ঞ শেষ হবে আগামী ৮ মার্চ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions