শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বিশ্বকাপে উপযুক্ত দল ছিল এবং ভালোই করতো: মঈন আলী

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। বাংলাদেশের বদলে বিশ্বকাপে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। শুরু থেকেই ভারতে না খেলার কথা বলে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আইসিসিও শেষ মুহূর্তে সূচি বদলাতে পারেনি। ফলে বাংলাদেশের বিশ্বকাপ খেলা আর হয়নি।

৩ ফেব্রুয়ারি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে দল থেকে ফিজকে বাদও দিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তাতেই যেন ক্ষোভের আগুন জ্বলে ওঠে বাংলাদেশে। বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে না চেয়ে আইসিসিকে মেইল পাঠায় বাংলাদেশ। প্রায় ৩ সপ্তাহ ধরে দফায় দফায় মিটিং শেষে ২৪ জানুয়ারি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার ঘোষণা দেয় আইসিসি।

মুস্তাফিজ ইস্যুতে শুরু থেকেই খেলার সাথে মিলেমিশে ছিল রাজনীতি। যদিও এমনটা কারোরই কাম্য নয়। বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রসঙ্গে হতাশা ঝরেছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীর কণ্ঠে।

ইএসপিএন ক্রিকইনফোর এক ভিডিওতে মঈন বলেছেন, ‘(বাংলাদেশের বিশ্বকাপে না খেলার) বিষয়টি দুঃখের। আমার মনে হয় বাংলাদেশ এই বিশ্বকাপে ভালোই করতো। তারা উপযুক্ত দল ছিল। রাজনৈতিক ব্যাপারগুলো অনেক দিন ধরেই ঘটছে। আশা করি সামনে এসবের সমাধান আসবে এবং আশা দরকারও। কারণ আপনি সেরা দলগুলোকে বিশ্বকাপে খেলাতে চাইবেন। ফলে কোনো দল বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে এমনটা দেখাটা দুঃখজনক ব্যাপার। অনেক দেশে এগুলো অনেক বড় ব্যাপার। এসব থেকে অনেক বড় ঘটনাও ঘটে যেতে পারে। আশা করি সামনে ২-৩ বছরের মধ্যে এসবের সমাধান বের হবে। বিষয়টি দুঃখের, তবে এখন আর কিছু করার নেই।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions