শিরোনাম
পাহাড়ে ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও দায়িত্ব পালনে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার জনগণ কি ভোট দিতে যাবে? পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪০০ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নির্বাচনকে সামনে রেখে নগদ টাকার ছড়াছড়ি গণআধিকার পরিষদের মনোনীত এম এ বাসারের বরকলে নির্বাচনী প্রচারণা নির্বাচনী প্রচারণায় রাজস্থলী উপজেলায় এম এ বাশার এর জনসংযোগ ও পথসভা জামায়াত নেতার নির্দেশে বানানো হচ্ছিল ভোটের অবৈধ সিল ‘নারী-সংখ্যালঘুদের বিষয়ে আমাদের মূল অবস্থান ক্ষুণ্ন হলে, জামায়াতের সঙ্গে জোট টিকবে না’ নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামালায় ছয় শিশুসহ নিহত অন্তত ২৩

পাহাড়ে ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও দায়িত্ব পালনে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপর অর্পিত দায়িত্ব পালনে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনে বদ্ধ পরিকর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি সেক্টর সদরসহ অধীনস্থ সকল ব্যাটালিয়ন গুলো নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি সম্পর্কে আপনাদের মাধ্যমে দেশেবাসীকে অবগত করার জন্য অত্র ব্যাটালিয়নে আমন্ত্রণ জানানো হয়েছে। ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এবং রাঙ্গামাটি সেক্টর সদরসহ অধীনস্থ সকল ব্যাটালিয়নের অন্যান্য তথ্যাদির সম্পর্কে আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো।

বিজিবি হবে নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূল মন্ত্রকে ধারণ করে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সদর দপ্তর বিজিবি ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা সকল ব্যাটালিয়ন কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। নির্বাচনকালীন সময়ের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা যাতে কোন ধরণের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রপাচার, জাল টাকার বিস্তার কিংবা অন্য কোন সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত করে নির্বাচন প্রক্রিয়ায় যেন বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) অতিরিক্ত সর্তকতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি সেক্টরসহ অধীনস্থ ০৪টি ব্যাটালিয়ন সমূহে ০২টি জেলা ও ১২টি উপজেলায় নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ০৩টি সংসদীয় আসনের মোট ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও দায়িত্ব পালনের জন্য সর্বমোট ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মধ্যে-

রাঙ্গামাটি সেক্টর রাঙ্গামাটি জেলার সদর উপজেলায় ৪১টি ভোটকেন্দ্রে ০৪ প্লাটুন বিজিবি মোতায়েনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা মোতাবেক ছোটহরিণা ব্যাটালিয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১২ সপ্তাহ মূল প্রশিক্ষণ, ০৪ সপ্তাহ সতেজকরণ প্রশিক্ষণ, ০৪ সপ্তাহ পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (ঝঞঢ), ড্রোন প্রশিক্ষণ, নির্বাচনী মহড়া, রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ, বডি অর্ণ ক্যামেরা ব্যবহার ও এর বিকল্প হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে গঝ ঞবধসং প্ল্যাটফর্ম ব্যবহারের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে নন লিথাল ওয়েপন বা অমারণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যার অংশ হিসেবে ১২ বোর শট গান অস্ত্রের উপর প্রশিক্ষণ এবং ফায়ারিং এর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

 

ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) বরকল উপজেলায় নির্বাচনের প্রস্তুতি হিসেবে ০২টি ইউনিয়নে দায়িত্বপূর্ণ ২১২ বর্গ কিলোমিটার এলাকার ০১টি উপজেলায় ০৬টি ভোটকেন্দ্রে ০৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ভোট কেন্দ্র সমূহ সার্বিক নজরদারির জন্য ব্যাটালিয়ন সদরে মনিটরিং সেল গঠন, নির্বাচনী ভোট কেন্দ্র সমূহে এটিভি, মটরসাইকেলের মাধ্যমে অতিরিক্ত সতর্কতার সাথে ঊীঃবহংরাব ঢ়ধঃৎড়ষষরহম এর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও হেডম্যান, কারবারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জনসচেতনতামূলক সভার মাধ্যমে গণভোট এবং সাধারণ ভোটে উৎসাহিত করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশ ও আনসার বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হয়েছে। বেইজ ক্যাম্পগুলোকে প্রশাসনিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলা হয়েছে। অত্র ব্যাটালিয়নের ০৬টি ভোট কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যাটালিয়ন সদরে ১ প্লাটুন সংরক্ষিত রাখা হয়েছে। ছোটহরিণা পার্বত্য দূর্গম এলাকায় হওয়ায় যোগাযোগের কোন রাস্তা না থাকায় একমাত্র উপায় হলো পায়ে হাঁটা বা নৌকা পথ। তাই ড্রোনের মাধ্যমেও বিভিন্ন নির্বাচনী এলাকায় সার্ভেইলেন্স পরিচালনা করা প্রস্তুতি নেয়া হয়েছে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)’র নিজস্ব দায়িত্বপূর্ণ ৯৬৩.৪৭ বর্গ কিলোমিটার এলাকার মোট ০৪টি উপজেলায় ৪৩টি ভোটকেন্দ্রে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়নের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)’র নিজস্ব দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার এলাকার মোট ০৭টি উপজেলায় ২৬৭টি ভোটকেন্দ্রে ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়নের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)’র নিজস্ব দায়িত্বপূর্ণ ৪১০ বর্গ কিলোমিটার এলাকার ০৩টি উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ০৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়নের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

রাঙ্গামাটি সেক্টরের সকল ব্যাটালিয়নের প্রত্যেক সদস্যগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছোটহরিণা, রাজনগর, কাপ্তাই এবং বরকল ব্যাটালিয়ন তথা রাঙ্গামাটি সেক্টর সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করে এ প্রচেষ্টা অব্যাহত রাখবে।প্রেস বিজ্ঞপ্তি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions