শিরোনাম
রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’ বৃটেনে নেতৃত্ব নির্বাচনে লড়বেন স্ট্রিটিং, বার্নহামের অঙ্গীকার লেবারকে বাঁচানো অচিরেই তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটি শহরকে পর্যটন বান্ধব উন্নত শহরে গড়ে তোলা হবে : পার্বত্য মন্ত্রী খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি

বিএনপি ক্ষমতায় গেলে সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেবে: জুবাইদা রহমান

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা নিশ্চিত করে সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। একইসঙ্গে দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, “বিএনপি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার নিশ্চিত করতে চাই। এমন একটি দেশ উপহার দিতে চাই, যেখানে নেতার আগে জনতা। এ লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের নানা ক্ষেত্রে বর্তমানে অনেক সমস্যা রয়েছে। তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনে ধানের প্রতীকের প্রধান নির্বাচনি সমন্বয়ক আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারসহ দলের অন্যান্য নেতারা।

এ সময় জানানো হয়, আগামী শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে। এতে সব শ্রেণি-পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে দলের রূপরেখা তুলে ধরা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions