শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৯ দেখা হয়েছে

বান্দরবান:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিংপ্রু জেরী বলেছেন, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণ জয় নিশ্চিত করলে পার্বত্য অঞ্চলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে অবহেলিত ম্রো সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১ ফেব্রুয়ারি রবিবার কুরুপ পাড়া ইউনিয়নে স্থানীয় জনগণের সঙ্গে এক নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাচিংপ্রু জেরী আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম সব সময়ই উন্নয়ন ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকেছে। আমি এমপি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে পাহাড়ি জনগোষ্ঠীর জন্য সমান অধিকার নিশ্চিত করব। বিশেষ করে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে আলাদা পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান পার্বত্য অঞ্চলের মানুষের জন্য যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও অপূর্ণ। সেই স্বপ্ন বাস্তবায়নে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের ভোটেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং পাহাড়ে শান্তি ও উন্নয়ন ফিরে আসবে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনগণ ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions