শিরোনাম
ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো

বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি আসনে ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান কাপ্তাইয়ে পথসভায় বলেছেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হলে কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে।

রোববার সন্ধ্যা ৭টায় কাপ্তাই ৪নম্বর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজন নতুন বাজার মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৪ নং ইউনিয়ন ও নির্বাচন পরিচালন কমিটির আহবায়ক হারুনর সওদাগরের সভাপতিত্বে এবং কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু তালুকদার, সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন ও কাপ্তাই কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন, যুগ্নআহবায়ক জাকির হোসেন। এর আগে প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান, চিৎমরম, ব্যাঙছড়ি,কাপ্তাই প্রজেক্ট, জেটিঘাট, শিল্পএলাকা ও শিলছড়ি পথ সভা ও জনসংযোগ করে। পথ সভা ও জনসংযোগ কালিন রাঙামাটি ও কাপ্তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions