শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের সংবাদ সম্মেলন ; ৯ দফা দাবি উত্থাপন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ দেখা হয়েছে

খাগড়াছড়ি:– দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সচেতনতায় সম্প্রীতির বার্তা নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে খাগড়াছড়িতে। একই সাথে কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা করার কথা জানানো হয়।

রবিবার (১৮ জানুয়ারি) খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সিএইচটি সম্প্রীতি জোটের সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকদের অধিকার নিশ্চিত করন এবং মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় চৌদ্দটি সম্প্রদায়ের সম্প্রীতির ঐক্যের বন্ধনে ৯ দফা দাবি তুলে ধরেন সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিতভাবে দাবিগুলো তুলে ধরেন সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মারমা।

তিনি বলেন, পাহাড়ের ভূমি আইন সংশোধন, সকল জাতির প্রতিনিধি নিয়ে ভূমি কমিশন গঠন ও সকলের জন্য স্থায়ী বন্দোবস্তি প্রদান করতে হবে। পাহাড়ে চাঁদাবাজিসহ অবৈধ অস্ত্র উদ্ধার ও পাহাড়ের নিরাপত্তায় সেনাবাহিনীকে সক্ষমতা বৃদ্ধি করে মোতায়েন করার দাবি জানান।

সিএইচটি সম্প্রীতি জোটের ৯ দফা দাবিগুলো হচ্ছে জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সমস্যার ন্যায়সঙ্গত সমাধান,সেনাবাহিনীর মর্যাদা রক্ষা ও সক্ষমতা বৃদ্ধি, পরিকল্পিত বিভাজন রোধ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা, সমঅধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উন্নয়ন কর্মকান্ডে স্বছতা ও ডিজিটাল জবাবদিহি প্রতিষ্ঠা।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions