শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

টানা নবম জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৮৬ দেখা হয়েছে

কাতালান ডার্বির ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগেই মিলেছিল। বলের দখলে বার্সেলোনা এগিয়ে থাকলেও এস্পানিওল লড়েছে সমানে সমানে। এক সময় মনে হচ্ছিল বছরের প্রথম ম্যাচটা ড্র দিয়েই শেষ করবে বার্সা। কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে টানা নবম জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

শনিবার (৩ জানুয়ারি) আরসিডিই স্টেডিয়ামে স্বাগতিক এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে ৪ মিনিটের ব্যবধানে দানি ওলমো ও রবার্ট লেভানদোভস্কি গোল করলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। ১৯ ম্যাচে ১৬ জয় ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট হ্যান্সি ফ্লিকের দলের। জাবি আলোনসোর শিষ্যরা এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এস্পানিওল ১৮ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

ম্যাচে বল পজিশনে বার্সেলোনা এগিয়ে থাকলেও গোলের জন্য নেয়া শটে এগিয়ে ছিল স্বাগতিক এস্পানিওল। সফরকারীরা ৬৯ শতাংশ বল পজিশন ধরে রেখে ১৩টি শটের ৬টি লক্ষ্যে রাখতে পারে। ৩১ শতাংশ বল পজিশন ধরে রেখে সমান শট নিলেও ৭টি লক্ষ্যে রাখতে পেরেছে স্বাগতিকরা।

ম্যাচের ৮৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। ফেরমিন লোপেসের পাস ডি-বক্সের বাইরে পেয়ে জোরাল শটে দূরের কোণা দিয়ে জালে পাঠান দানি ওলমো। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার লোপেসের অ্যাসিস্টে সব শঙ্কায় জল ঢেলে দেন পোলিশ তারকা লেভানদোভস্কি।

তবে এই ম্যাচে দুই গোলদাতাকে পেছনে ফেলে আলোচিত চরিত্র হুয়ান গার্সিয়া। গত গ্রীষ্মে বার্সায় যোগ দেয়ার পর এটি ছিল সাবেক ক্লাবের বিপক্ষে তার প্রথম ম্যাচ। এদিন বেশ কয়েকটি দারুণ সেভ করে দলের জাল অক্ষত রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions