শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

কঙ্গোর দক্ষিণ কিভুতে সহিংসতায় নিহত ১৫০০ বেসামরিক, বাস্তুচ্যুত ৫ লাখ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ দেখা হয়েছে

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো)- এর পূর্বাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ কিভুতে চলমান সহিংসতায় এখন পর্যন্ত দেড় হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরের শুরু থেকে এ সহিংসতা শুরু হয়।

কঙ্গো সরকার বুধবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ কিভুতে ক্রমবর্ধমান সহিংসতায় ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত এক হাজার পাঁচশোর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, প্রদেশটির বিভিন্ন এলাকায়, বিশেষ করে কামানিওলা–উভিরা অক্ষ বরাবর সংঘর্ষ তীব্রতর হয়েছে। সশস্ত্র অভিযানের ফলে সেখানে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে।

চীনা বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, চলমান নিরাপত্তাহীনতার কারণে পাঁচ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধের ফ্রন্টলাইন ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে গেছে। এর ফলে উভিরা, ফিজি ও মওয়েঙ্গাসহ দক্ষিণ কিভুর একাধিক এলাকা এখন সহিংসতার প্রভাবের মধ্যে পড়েছে।

সরকার এই সহিংসতা বৃদ্ধির জন্য অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। তাদের বিরুদ্ধে বিদ্যমান অঙ্গীকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।

সরকার দেশজুড়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং দোষীদের বিরুদ্ধে কূটনৈতিক ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার কথা জানিয়েছে।

ডিআর কঙ্গোর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরেই অস্থিরতায় ভুগছে। ২০২১ সালের শেষ দিকে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর পুনরুত্থানের পর পরিস্থিতি আরও খারাপ হয়। কিনশাসা বারবার অভিযোগ করে আসছে, প্রতিবেশী দেশ রুয়ান্ডা এই গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে, তবে এ অভিযোগ অস্বীকার করেছে কিগালি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions