শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

আগেও একসাথে কাজ করেছি ভবিষ্যতেও করতে চাই, তারেক রহমানকে জামায়াত আমির

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ দেখা হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের আগে আমরা সবাই (ফ্যাসিবাদ বিরোধী শক্তি) বসবো।

সবাই মিলে আগামী পাঁচ বছর কিভাবে দেশটা পরিচালনা করা যায় তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিব। আমরা চাই আগামী পাঁচ বছর সুন্দর ও স্থিতিলীশভাবে দেশ পরিচালিত হোক। আমাদের যেমন আকাঙ্খা, বিএনপিরও একই আকাঙ্খা। আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমীর এসব কথা বলেন।

এরআগে আজ সন্ধ্যা সাতটার পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গুলশান কার্যালয়ে যান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল পরবর্তী তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তিনি সেখানে গিয়েছেন। তিনি তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান। পরে তিনি সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। এসময় সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন বিএনপি ও জামায়াতের শীর্ষনেতারা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ডা. শফিকুর রহমান গুলশান কার্যালয়ে এসেছেন। গুলশান কার্যালয় থেকে বের হয়ে জামায়াতের আমীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় তিনি বিএনপির চেয়ারপারমন বেগম খালেদা জিয়ার অতীত অবদানগুলোর কথা স্মরণ করেন। তিনি বলেন, খালেদা জিয়ার মজলুম ছিলেন। শেখ হাসিনা সরকার তাকে সময় মতো চিকিৎসা নিতে দেয়নি। তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে তিনি দেশ ও জনগণের সেবা করে গেছেন।

জামায়াত আমীর বলেন, বিএনপির সঙ্গে অতীতেও আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি। খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন স্থাপন করে গেছেন তার উপর দাঁড়িয়ে আমরা সামনের দিনগুলোতেও ঐক্যবদ্ধ থেকে দেশ পরিচালনা করবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions