শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪২ দেখা হয়েছে

বিএনপির গুলশান ও নয়া পল্টনের কার্যালয় এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়গুলোতে শোক বই রাখা হবে বলে জানান রিজভী। জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনব্যাপী শোক পালন করবে তাঁর দল। এ সাতদিন কেন্দ্রীয় কার্যালয়সহ দলের সব পর্যায়ের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরানখানি ও দোয়া মাহফিল হবে। নেতাকর্মীরা পরবেন কালো ব্যাজ।

মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে এ কর্মসূচি তুলে ধরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ও জাতি অভিভাবক হারিয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, কেন্দ্রীয় কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়ে সাতদিন কালো পতাকা উত্তোলন করা হবে। সকল স্তরের নেতাকর্মীরা সাতদিনব্যপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয়ে কোরানখানি ও দোয়া হবে সাতদিন।

এছাড়া বিএনপির গুলশান ও নয়া পল্টনের কার্যালয় এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়গুলোতে শোক বই রাখা হবে বলে জানান রিজভী। এসব শোকবইয়ে স্থানীয় রাজনীতিবিদসহ নানা শ্রেণি–পেশার মানুষ প্রয়াত খালেদা জিয়া সম্পর্কে মন্তব্য লিখতে পারবেন।

খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে ব্রিফিংয়ে জানান বিএনপির এই সিনিয়র নেতা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions