শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

জুলাই-নভেম্বরে বৈদেশিক সহায়তা প্রতিশ্রুতি বেড়ে ১২১ কোটি ৯০ লাখ ডলার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ দেখা হয়েছে

ঢাকা: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশের বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রতিশ্রুতি দ্বিগুণেরও বেশি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আজ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ নতুন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে বা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রায় ১২১ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের সহায়তা প্রতিশ্রুতি পেয়েছে।

গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে প্রতিশ্রুত অর্থের পরিমাণ ছিল মাত্র ৫২ কোটি ২৬ লাখ ৮০ হাজার ডলার।

ইআরডি কর্মকর্তারা জানান, সামগ্রিক পরিস্থিতির উন্নতির কারণে নতুন সহায়তা প্রতিশ্রুতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইআরডির তথ্য অনুযায়ী, জুলাই-নভেম্বর সময়ে বৈদেশিক ঋণ ছাড়ের পরিমাণও আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

এই সময়ে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশকে ১৯৪ কোটি ডলার ঋণ ছাড় করেছে, বিপরীতে বাংলাদেশ প্রায় সমপরিমাণ অর্থ পরিশোধ করেছে।

চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে বিভিন্ন বৈদেশিক ঋণের বিপরীতে মূলধন ও সুদ বাবদ বাংলাদেশ পরিশোধ করেছে ১৮৯ কোটি ডলার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions