শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়িতে ফার্মেসি থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৬৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি জেলা শহরে একটি ফার্মেসি থেকে সুমিত চাকমা (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল গেট এলাকায় অবস্থিত হীরক মেডিকেল সেন্টার থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমিত চাকমার বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইছছড়ি দাকোপ এলাকায়। তিনি ওই এলাকার পূণ্যবসু চাকমার ছেলে।

হীরক মেডিকেল সেন্টারের মালিক রুবেল চাকমা জানান, সকাল ৯টার দিকে দোকানে এসে দেখি দরজা বন্ধ। বাইরে থেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে পার্শ্ববর্তী দোকানিদের পরামর্শে আমি থানায় গিয়ে বিষয়টি জানাই। দোকানের পেছনে সুমিতের থাকার জন্য একটি ছোট কক্ষ তৈরি করা হয়েছিল। আগের রাতেও সে স্বাভাবিক ও হাসিখুশি ছিল।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, মালিকের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমিতের লাশ উদ্ধার করে। তবে পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করাতে রাজি নন। মামলার বিষয়ে পরিবারের সঙ্গে কথা হলেও এখন পর্যন্ত কেউ কোনো মামলা করেননি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions