শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই আসামির পলায়ন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫০ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি কারাগার থেকে চুরির মামলার আসামি দুই কারাবন্দী পালিয়েছে। এদেরমধ্যে একজনকে ধরতে পারলেও অপরজন এখনো পলাতক রয়েছে।

রবিবার (৯ নভেম্বর) এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি জেলা কারাগার সুত্রে এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।

পলাতকদের মধ্যে একজনের নাম শফিকুর রহমান। অপরজনের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তবে পলাতকদের মধ্যে একজনকে ধরা হয়েছে।

কারাগার সুত্রে জানা যায়, জেলা কারাগারের ছাঁদে উঠে লাফিয়ে থেকে দুইজন আসামি দেয়াল টপকে পালিয়ে গেছে। বিকেল ৫ টার দিকে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনীর সদর জোনের সার্জেন্ট জিয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযান শুরু করে।

এ সময় একজন আসামিকে সদেরর টিএন্ডটি গেইট এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। তবে অপর একজন এখনো পলাতক রয়েছে। এদের একজন ভাংচুর ও হামলা এবং অপরজন চুরির মামলার আসামি।

পলাতক চুরির মামলার আসামিকে ধরতে শহরের ইসলামপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions