শিরোনাম
পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

খাগড়াছড়িতে বুক পকেটে চিরকুট রেখে যুবকের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩০৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় পারিবারিক টানাপোড়েনের জেরে এক যুবক আত্মহত্যা করেছে। আজ বুধবার বিকালে দীঘিনালা উপজেলার কবাখালী বাজারে এক দোকান ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আবু ছিদ্দিক রাঙ্গামাটির লংগদু উপজেলার ৫নং সোনাই এলাকার সাবেক মেম্বার আবু তাহেরের সন্তান। নিহত ব্যক্তি কবাখালী বাজারে একটি ডেকোরেশন দোকানে কাজ করতেন। ঘটনার দিন দোকানের দরজা বন্ধ করে ভিতরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেন তিনি।

পুলিশ জানায়, স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এসময় লাশ সুরতহালের সময় তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে পারিবারিক অশান্তি এবং সংসারে টানাপোড়েনের কথা উল্লেখ ছিল বলে জানিয়েছেন পুলিশ।

দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, স্থানীয়দের বরাতে ঝুলন্ত অবস্থায় আমরা একটি মরদেহ উদ্ধার করেছি। লাশের সুরতহাল করা হয়েছে। তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। এ চিরকুট তার নিজের লেখা কিনা সেটার ফরেনসিক পরীক্ষা করে দেখা হবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions