শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটিতে কঠিন চীবর দান উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৬৩৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আসন্ন কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন। উৎসব চলাকালীন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থা যৌথভাবে দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাঙ্গামাটি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত সমন্বয় সভায় রিজিয়ন কমান্ডার ব্রেগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক সকলের সহযোগিতা কামনা করেন এবং উৎসবকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।

সভায় রাজবন বিহার ও পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিনিধি দলসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দল বিহারকেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। রিজিয়ন কমান্ডার মনোযোগসহকারে বিষয়গুলো শোনেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় বিহারের প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন, স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা, সিসিটিভির মাধ্যমে নজরদারি এবং প্রবেশপথে দিকনির্দেশনামূলক প্যানাফ্লেক্স টানানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

রিজিয়ন কমান্ডার বলেন, ”রাঙ্গামাটিতে বর্তমানে সকল জনগোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় আছে, তা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি এই সুন্দর ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ার জন্য রাঙামাটির সকল নাগরিক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এই সম্প্রীতির ধারা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

উৎসবকে ঘিরে রাঙ্গামাটিতে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions