শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

উপদেষ্টা পরিষদের সভায় ১১টি অধ্যাদেশ, ৩ প্রস্তাব অনুমোদন

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৪৭৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- উপদেষ্টা পরিষদ একটি প্রস্তাবের ভিত্তিতে শরিয়াহ-ভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক প্রতিষ্ঠার জন্য অর্থ মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবও অনুমোদন করেছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় ১১টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপদেষ্টা পরিষদ জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, আমানত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া সভায় কাস্টমস আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫, আয়কর আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং দেওয়ানি আদালত (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন করা হয়।

উপদেষ্টা পরিষদ একটি প্রস্তাবের ভিত্তিতে শরিয়াহ-ভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক প্রতিষ্ঠার জন্য অর্থ মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবও অনুমোদন করেছে।

এ ছাড়াও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) থেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা উত্তীর্ণদের কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট (ক্যাডেট সিডিসি) প্রদান এবং প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রাণিসম্পদ সপ্তাহকে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions