শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

বান্দরবানে শিক্ষিকাকে মারধর করে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩১০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় স্কুল শিক্ষিকাকে মারধরের পর ধর্ষণচেষ্টার অভিযোগে এক মারমা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়া এলাকার গহীন পাড়া থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ওসি মারুরুল হক। গ্রেপ্তার অংসাপ্রু মারমা (২৫) উপজেলার ধুংহ্রী হেডম্যান পাড়ার বাসিন্দা। এ ঘটনায় বুধবার রাতে মামলা করেছেন স্কুল শিক্ষিকা।

মামলার বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিক্ষিকার পথ রোধ করেন অংসাপ্রু। তখন তাকে মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যাগ, মোবাইল ফোন, ব্যাংক চেক এবং কানের দুল ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। বাধার মুখে হামলাকারী পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ঘটনার পর উপজেলা প্রশাসন, শিক্ষক ও কারবারী–হেডম্যানদের উপস্থিতিতে জরুরি বৈঠক হয়। এরপরই স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা ওসি মাশরুরুল হক বলেন, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডাকাতির মামলা হয়েছে। গ্রেপ্তার যুবককে সকালে আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions