শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বান্দরবানের লামায় পর্যটক নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৩২৬ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড, মিনঝিরি সাদা পাহাড়স্থ হোয়াইট পিক ষ্টেশন রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।

জানা যায়, ২ জন পর্যটক রিসোর্টের পাশে থাকা মাতামুহুরী নদীতে গোসল করার জন্য নামে। এসময় পানির স্রোতে মো. সোহান নামে পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হয়। তার সাথে থাকা মো. শাকিল নামে আরেকজন সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হয়।

লামা থানা ওসি তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা আজকে ঢাকা থেকে এসেছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, লামা ফায়ার সার্ভিস দল ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করে দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions