শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির কাপ্তাইয়ে রবি নেটওয়ার্ক বন্ধ: ভোগান্তি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৮৭ দেখা হয়েছে

ঝুলন দত্ত :- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা সদরে রবিবার মধ্য রাত হতে রবি নেটওয়ার্ক বন্ধ হওয়ায় সরকারি বিভিন্ন দপ্তরে সেবা প্রদানে বিঘœ সৃষ্টি হচ্ছে। এছাড়া রবি সিম ব্যবহারকারী অসংখ্য গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছে।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন বলেন, রবিবার মধ্য রাত হতে রবি নেটওয়ার্ক বন্ধ হওয়ার ফলে ইন্টারনেট কাজ করছে না। ফলে সরকারি ই-মেইল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোন তথ্য আদান প্রদান করতে পারছি না, যার ফলে প্রশাসনিক কাজে চরম বিঘœ সৃষ্টি হচ্ছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, গুরুত্বপূর্ণ উপজেলা সদরে রবি নেটওয়ার্ক সেবা বন্ধ হওয়ার ফলে কারো সাথে যোগাযোগ করা যাচ্ছে না, কোন সরকারি তথ্য আদান প্রদান করা যাচ্ছে না।

কাপ্তাই উপজেলা সদরের বাসিন্দা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন অভিযোগ করে বলেন, উপজেলা সদরে শত শত গ্রাহক রবি ইন্টারনেট সেবা গ্রহণ করে থাকে। অথচ গত (রবিবার) মধ্য রাত হতে রবির কোনও নেটওয়ার্ক নেই, যার ফলে কারো সাথে যোগাযোগ করা যাচ্ছে না। উপজেলা সদরে টাওয়ারে জেনারেটর সংযোগ না থাকায় বিদ্যুৎ চলে গেলে রবি ইন্টারনেট সেবা বন্ধ থাকে।

কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত স্পর্শ কম্পিউটার এর মালিক মো. ইব্রাহীম বলেন, আমার দোকানে রবি নেটওয়ার্ক এর মাধ্যমে ইন্টারনেট সেবা নিয়ে কাজ করে থাকি। কিন্তুরবি নেটওয়ার্ক বন্ধ হওয়ার ফলে শত শত গ্রাহককে ফেরত দিয়েছি।

এই বিষয়ে সোমবার বিকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে রাঙ্গামাটি অঞ্চলের রবির এরিয়া ম্যানেজার সাদমান রাশেদ বলেন, শুধু কাপ্তাই উপজেলা সদর না, কিছু কিছু জায়গায় রবির টাওয়ারে সমস্যা দেখা দিয়েছে। আমাদের টিম কাজ করছে, আশা করছি আজকের মধ্যে আমরা নেটওয়ার্ক সেবা দিতে পারবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions