শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়: ফের খুলে দেওয়া হচ্ছে জলকপাট

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬৯৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি আবারো বিপদসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তাই বাঁধের জলকপাট মঙ্গলবার রাত দশটায় ছয় ইঞ্চি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান কেন্দ্রের ব্যবস্থাপক।
তবে পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এখনো বিপদসীমার অতিক্রম করেনি,বিপদ সীমার ওপর নির্ভর করছে জলকপাট খুলে দেওয়া হবে কি না।

তবে বিজ্ঞপ্তিতেআরো বলা হয়, হঠাৎ করে গত কয়েকদিন ধরে কাপ্তাই হ্রদের তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মুহূর্তে মুহূর্তে হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় অর্থাৎ বিপদসীমার ওপর অতিক্রম করায় ফের দ্বিতীয়বারের মতো মঙ্গলবার রাত দশটায় বাাঁধের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি উচ্চতায় খুলে দেওয়া হবে।। এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.২৫ মিনস সি লেভেল(এমএসএল)। হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

এর আগে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপদ সীমার ওপর অতিক্রম করায় গত ৫ আগস্ট দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের( কপাবিকে) ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কয়েক দফায় সর্বোচ্চ সাড়ে তিন ফুট পর্যন্ত জলকপাট খুলে দেওয়া হয়। পানি বিপদসীমার নিচে চলে আসায় সাতদিন পর গত ১২ আগস্ট সকাল নয়টায় বন্ধ করে দেওয়া হয়েছিল কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions