শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটির কাউখালীতে অগ্নিদুর্গত ক্যাথোয়াইচিংকে ঘর উপহার সেনাবাহিনীর

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালী উপজেলার দুর্গম যৌথখামার এলাকায় আগুনে পুড়ে যাওয়া দিন মজুর ক্যাথোয়াইচিং মারমাকে (৪৮) নতুন ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি সদর সেনা জোন।

শনিবার সকাল ১০টায় উপজেলার দুর্গম যৌথখামারে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হয়। ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, এসইউপি, পিএসসি। এসময় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, রাঙ্গামাটি সদর জোনের ৬০ ইবি এর ক্যাপ্টেন সাদেকী আরাফান নিলয়, কাউখালী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব হোসেন শাওন, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন সহ স্থানীয় হেডম্যান কার্বারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ৬ জুলাই কাউখালীর যৌথ খামার এলাকায় দিন মজুর ক্যাথোয়াইচিং মারমার বাড়িটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এতে পুরো পরিবার গৃহহীন হয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, ডাল ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।

পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি সেনা জোন ঘর নির্মাণের উদ্যোগ নেয়। দীর্ঘ এক মাসের কাজ শেষে শনিবার (১৬ আগস্ট) রাঙ্গামাটি সদর জোনের পক্ষ থেকে নতুন ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions