শিরোনাম
খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত

খাগড়াছড়িতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৪৪ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় ব্রজপাতে যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালিতে এই ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম (২০) একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় শরীফুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।

নিহত শরীফুল ইসলামর বাবা নজরুল ইসলাম জানান, আমরা এক সাথে বাড়ি ফিরছিলাম। আমি ছেলের ১’শ গজ সামনে ছিলাম। সে গরু নিয়ে পিছনে ছিলো। আমার সামনে ব্রজপাত হয়েছে। এরপর কীভাব কী হলো আর বুঝতে পারি নাই। হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রঞ্জন বড়ুয়া রাজন বলেন, ব্রজপাতে শরীফুল ইসলামের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions