শিরোনাম
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম ৬টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে যাবে ভোটের সরঞ্জাম তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষীয় সংসদসহ বিএনপির ইশতেহারে ৩৫ প্রস্তাবনা পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ,জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে বিএনপির ইশতেহার তুলে ধরছেন তারেক রহমান, ফ্যামিলি কার্ড চালুসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় গেলে শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন করবে–বিএনপি নির্বাচনী ইশতেহার ২০২৬ কক্সবাজারের ৪টি আসনের ৫৯৮ কেন্দ্রের ৩২৯টি ঝুঁকিপূর্ণ কেন জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশে আপত্তি? জামায়াতের মতো মিথ্যাবাদী দ্বিতীয়টি নেই

কী থাকছে ভোটের রোডম্যাপে

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬০৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে সাংবিধানিক এই সংস্থাটি। এজন্য সংসদীয় আসনের খসড়া; ভোটার তালিকার খসড়া ও নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রমও এগিয়ে নিচ্ছে কমিশন। এ উপলক্ষে আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করবে ইসি। নির্বাচনি কাজের সময়ভিত্তিক বাস্তবায়নসূচি থাকবে এ রোডম্যাপে।

গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনি কাজের সময়ভিত্তিক বাস্তবায়নসূচি থাকবে এ রোডম্যাপে। এ নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনি রোডম্যাপ দিতে পারব।’ সংসদ নির্বাচনের পথ দৃশ্যমান করতে ছয় মাসের এই নির্বাচনি রোডম্যাপ বা কর্মপরিকল্পনা প্রস্তুত করছে ইসি। ইতোমধ্যে নির্বাচনি রোডম্যাপের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচনের তফসিল ঘোষণার আগের এবং পরের কার্যক্রমের ধারাবাহিক বর্ণনা থাকছে এই কর্মপরিকল্পনায়। এ ক্ষেত্রে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের জন্য এক মাস সময় রাখা হচ্ছে। সেপ্টেম্বর-অক্টোবরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে। সম্প্রতি প্রকাশিত ভোটার হালনাগাদের খসড়া তালিকা ৩১ আগস্ট চূড়ান্ত হবে। এরপর আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে নতুন দলের নিবন্ধন গেজেট প্রকাশ করার পরিকল্পনা নিয়ে ভোটের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। একইভাবে নির্বাচনি আইন সংস্কার; ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা; নির্বাচনি প্রশিক্ষণ শুরু হবে ২৯ আগস্ট, চলবে ভোট গ্রহণের দুই-তিন দিন আগপর্যন্ত। এ ক্ষেত্রে শেষ মুহূর্তে হবে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ। নির্বাচনের সব প্রস্তুতি সেপ্টেম্বর; অক্টোবর ও নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকছে রোডম্যাপে।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ থেকে। নির্বাচন কমিশনও বলছে, ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের আগে ৫০ থেকে ৬০ দিন হাতে রেখে ভোটের তফসিল দেবে। ২০০৭-০৮ সাল থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের দেড় বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। বর্তমান ইসিও এ ধরাবাহিকতা বজায় রাখছে। ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনি আইনের সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সভা, নির্বাচনি কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে-পরে প্রস্তুতির ফর্দ থাকবে এই রোডম্যাপে। বর্তমান ইসি ২০২৪ সালের নভেম্বরে যোগ দেওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বরকে ধরে একটা প্রাথমিক কর্মপরিকল্পনা সাজিয়েছিল। এবার ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ হওয়ার পর নতুন সময় ধরে কর্মপরিকল্পনাটির পরিমার্জন চলছে। কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে ১৮ আগস্টে এ নিয়ে বৈঠক করার কথা রয়েছে। ইসির অনুমোদনের পর তা পুস্তিকা আকারে প্রকাশ হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions