শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির দুই মোবাইল দোকান থেকে ৯০টি ফোন চুরি

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৭০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরে দুইটি মোবাইল দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই দোকান থেকে ৮০-৯০টি মোবাইল ফোন, নগদ টাকা নিয়ে গেছে চোর চক্র। এতে প্রায় ২৫-২৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে; দাবি দোকানদের।

শনিবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র বনরুপা বিএম শপিং কমপ্লেক্স-২ এর দ্বিতীয় তলায় অবস্থিত ফিক্সেল গ্যালারি ও নিউমিউ রাঙ্গামাটি নামের দুই দোকানে চুরির ঘটনা ঘটে।

নিউমিউ রাঙ্গামাটির মালিক মো. তাহের জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান তারা। সকালে দোকানে এসে দেখতে পান স্যাটায়ের তালা ভাঙা। পরে ভেতরে গিয়ে দেখেন দোকান থেকে স্যামসাং, অপ্পো, শাওমি, ভিভো, নকিয়া, হুয়াইওয়েসহ ৬টি ব্যান্ডের ৮০-৯০টি নতুন মোবাইল, ক্যাশ৷ বক্স ভেঙে নগদ টাকাসহ প্রয়োজনীয় কিছু কাগজ ও জিনিসপত্র চুরি হয়ে গেছে। চুরির ঘটনায় দুই দোকানের ২৫-২৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।

রাঙ্গামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, চুরির ঘটনার পর পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজসহ যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions