শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির জুরাছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৪২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে ওয়াগ্গাছড়া জোন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এ তথ্য জানান। এসময় তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের অধীনস্থ বগাখালী বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত।

আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে রাঙ্গামাটির জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক (৪১ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর সঙ্গে উপ-অধিনায়ক মেজর মো. লতিফুল বারী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions