শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় , আজ ছাড়া হবে

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩০৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি ১০৭ ফুট এমএসএল চলে আসায় পানি ছাড়ার সিন্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাধারণত কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও ১০৭ বা ১০৮ ফুট এমএসএলের কাছাকাছি এলে বিপদসীমা হিসেবে ধরে নেওয়া হয়।

তাই আজ সোমবার কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার সিন্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে পানির লেভেল যদি কম থাকে তবে সোমবারের পরিবর্তে মঙ্গলবার ছাড়া হবে কাপ্তাই হ্রদের পানি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান। তিনি জানান, কাপ্তাই বাঁধে পানি ছাড়ার পূর্বে বিষয়টি নোটিশ দিয়ে জানানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পানির লেভেল এর ওপর নির্ভর করেই পানি কত ইঞ্চি করে ছাড়া হবে সেটি সিন্ধান্ত নেওয়া হবে।

এদিকে কাপ্তাই বাঁধের পানি ছাড়লেও কর্ণফুলী নদীতে পানির চাপ বাড়বে। তবে এতে কোন এলাকা প্লাবিত হওয়ার আশংকা নেই বলে ধারণা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions