শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৬৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য খুকু চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতিকে দায়ী করেছে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা। গতকাল রোববার রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা।

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোববার বিকেল ৩টার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ি উপজেলার ২ নং চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সাথে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ২০ জনের একটি সশস্ত্র দল তার ওপর গুলি বর্ষণ করে। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে একেবারে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions