শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়িতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৩৫ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় কবাখালী ইউনিয়নের জাম্বুড়া পাড়ায় সাপের কামড়ে রেকসন চাকমা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

জানা যায়, শনিবার রাত আনুমানিক ২টার দিকে অত্যন্ত বিষধর কালাচ সাপ কামড় দেয়। সাপে কাটার পর প্রথমে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে ওঝা দিয়ে প্রাথমিক চেষ্টা চালান। পরে অবস্থার অবনতি হলে রোববার খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রেকসন চাকমা হাজাছড়া জোড়াব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানান, শিশুটি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত এন্টি ভেনাম আছে। সাপে কাটার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসা উচিত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions