শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পার্বত্য উপদেষ্টা ও কংকন চাকমাকে অপসারণের দাবি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪০৫ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন ও সরকারি বরাদ্দে বৈষম্যের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমাকে অপসারণের দাবি জানিয়েছে মারমা সচেতন নাগরিক সমাজ।

রোববার (৬ জুলাই) সকালে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মারমা সম্প্রদায়ের প্রতিনিধিরা এ দাবি তোলেন।

তারা জানান, সুপ্রদীপ চাকমাকে আওয়ামী লীগ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রকল্প বন্টন ও বরাদ্দে মারমা-ত্রিপুরাসহ অন্যান্য সম্প্রদায়ের সাথে চরম জাতিগত বৈষম্য করে আসছেন তিনি। স্বজনপ্রীতি করছেন চাকমা সম্প্রদায়ের সাথে। যেখানে তিন জেলায় চাকমা প্রায় ৫ লাখ ও মারমার প্রায় ২ লাখ জনগোষ্ঠী। পাশাপাশি আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের প্রকল্প দিয়ে পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।

পার্বত্য চট্টগ্রামের এমন বৈষম্য দূর করতে ৭ দিনের মধ্যে দৃশ্যমান কোনও পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে মারমা সচেতন নাগরিক সমাজ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions