শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৮১

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৬৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গাজায় ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪০০ জনের বেশি। শনিবার দুপুর পর্যন্ত এই হতাহতের তথ্য জানিয়েছে হামাস-শাসিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজা সিটির একটি স্টেডিয়ামের কাছে এক হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুদেরও নাম রয়েছে। স্টেডিয়ামটিতে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া মানুষজন তাঁবুতে অবস্থান করছিলেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতালের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, যার সত্যতা নিশ্চিত করেছে বিবিসি, তাতে দেখা গেছে—মানুষজন খালি হাতে আর ছোট ছোট খুঁড়ার সরঞ্জাম দিয়ে বালুর নিচ থেকে মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন।

এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে বিবিসি। তবে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: বিবিসি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions