শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি মারিও জাগালো আর নেই

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৮ দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:- ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি মারিও জাগালো মারা গেছেন। ইতিহাসের প্রথম খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়েছিলেন ৯২ বছর বয়সী সেলেসাও তারকা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে দেশপ্রেম, দৃঢ়তা এবং গৌরবের আরেক সমার্থক ছিলেন রেকর্ড পাঁচ ফাইনাল খেলে চারবার বিশ্বকাপ জেতা জাগালো।

শনিবার (৬ জানুয়ারি) ভোরে এক বিবৃতিতে জাগালোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ।

১৯৩১ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। জাগালো ব্রাজিলকে প্লেয়ার হিসেবে দুটি ও পরে কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জেতান।
১৯৩০ সাল থেকে বিশ্বকাপ শুরু হলেও সবচেয়ে সফল দল ব্রাজিল এর স্বাদ নেয় ১৯৫৮ সালে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন জাগালো। চার বছর পর ফের বিশ্বকাপ জিতে সেলেসাওরা। সেবারও জাগালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন জাগালো, সতীর্থ পেলেরা হয়ে যান শিষ্য। সেবার সেলেসাওরা জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ। এর মাধ্যমে প্রথম বার কেউ ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পান। ১৯৯৪ সালের বিশ্বকাপে জাগালো ছিলেন ব্রাজিলের সহকারী কোচ। সেবার চতুর্থ বিশ্বকাপ জিতে হলুদ জার্সিধারীরা।

ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের সিনিয়র অফিসার মো. শামীম মিয়া পূর্বকোণকে বলেন, ভোর ৫টার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে। তারা পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions