শিরোনাম
আন্তর্জাতিক মহলে ‘অপপ্রচার’ ও পাহাড়ের স্থিতিশীলতা: ইয়েন ইয়েনকে প্রশাসনের কড়া বার্তা বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী রাঙ্গামাটির বাস টার্মিনালে গভীর রাতে আগুনে পুড়লো তিন দোকান বান্দরবানের আলীকদমে পাহাড়ের প্রাকৃতিক বনাঞ্চল উজাড়ে ব্যস্ত সিন্ডিকেট, হুমকিতে জীববৈচিত্র্য বান্দরবানে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৮ জন পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণে নিষেধাজ্ঞা শুরু চট্টগ্রামে ২৮ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টি বন্ধ, লোডশেডিংয়ে দুর্ভোগ কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী বৈধ, স্বতন্ত্র থেকে একজন

বান্দরবানে গণধোলাইয়ের পর ৩ সন্ত্রাসীকে পুলিশে সোপর্দ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৪৬ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের লামায় অপহরণ-চাঁদাবাজির অভিযোগে তিন সন্ত্রাসীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে জনতা। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার বাগান পাড়া এলাকায় অপহরণ-চাঁদাবাজি অভিযোগে পাহাড়ের ৩ সন্ত্রাসীকে ধরে গণধোলাই দেন স্থানীয় জনতা। পরে ৩ যু্বককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এরা হলেন-রুমা বগালেক পুকুর পাড়া এলাকার নুচিঅং পুত্র রহিম ত্রিপুরা (৩৮), লামা বাগান পাড়া এলাকার মনিন্দ্র ত্রিপুরার পুত্র তানিয়াল ত্রিপুরা (৩৬) এবং থানচি বড় মদক এলাকার মিখিয়া ত্রিপুরার পুত্র হালি রাম ত্রিপুরা (৩১)।

স্থানীয়দের দাবি, গতকাল বুধবার রাতে লামা মিরিঞ্জা এলাকার প্যারাডাইস রিসোর্ট থেকে ম্যানাজার আবদুল খালেক (২০) কে তুলে নিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। কৌশলে পালিয়ে এসে স্থানীয়দের বিষয়টি জানান আবদুল খালেক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে অভিযুক্তদের আটক করে গণধোলাই দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৩ জনকে আটক করে থানায় নিয়ে এসেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions