শিরোনাম
রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায়

আমাদের বিজয় আমেরিকার মুখে শক্তিশালী চপেটাঘাত: খামেনি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৬৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইরান-ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে এক্সের এক পোস্টে যুদ্ধে জয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে খামেনি বলেন, আমাদের বিজয় আমেরিকার মুখে শক্তিশালী চপেটাঘাত। ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে জয়ে আমি সবাইকে অভিনন্দন জানাই। ইরানের জনগণের ঐক্যের প্রশংসা করেন খামেনি। বলেন, ৯ কোটি জনসংখ্যার একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। ইরান দেখিয়েছে প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর শোনা যাবে। যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে খামেনি বলেন, এখন ইরানিদের আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে জয় উদযাপনের সময়। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে বলে অভিযোগ করেন খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে, কেননা তারা বুঝতে পেরেছে যদি তারা না আসে তাহলে ইহুদিবাদীরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি বলেও উল্লেখ করেন খামেনি। সূত্র: বিবিসি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions