শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়ি সীমান্তে আবারও ৮ জনকে পুশ-ইন করল বিএসএফ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬২১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে আবারও পুশ-ইনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারতের পুশ-ইন দেড়শ’ ছাড়ালো

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এ বিষয়ে সাংবাদিকদের জানান, গভীর রাতে ৮ জন ব্যক্তিকে পুশ-ইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে কীভাবে তাদের পুশ-ইন করেছে সেই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতো। পুশ-ইন হওয়াদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই শেষে সিন্ধান্ত নেওয়া হবে। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন।

জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১শ ৫৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ।

উল্লেখ্য, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশ-ইন করা শুরু করে ভারত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions