শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

মারমা যুবককে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৬১ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে এক মারমা যুবককে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা৷ শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দার কুল এলাকায় এই ঘটনা ঘটে৷ নিহত যুবকের নাম শিবুউ মারমা (৩৮)। সে সরফভাটা বড়খোলাপাড়া এলাকার চিংচালা মারমার ছেলে।

জানা যায়, সে গতকাল স্ত্রীসহ চন্দ্রঘোনা রাইখালী এলাকায় শ্বশুর বাড়ি যায়। স্ত্রীকে বাপের বাড়ি রেখে শুক্রবার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে সরফভাটা খাইন্দার কুল এলাকায় এলে অজ্ঞাতনামা সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বুকের কাছে একটু গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে৷ তাৎক্ষণিক কারা এই ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions