শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

ইসরায়েলে ইরানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭, নিখোঁজ ৩৫

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২০০ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে হাইফা ও তেল আবিব শহরও রয়েছে। মেডিকেল সূত্র ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত সাতজন নিহতের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াই নেট জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হোম ফ্রন্ট কমান্ড ধারণা করছে ৩৫ জন নিখোঁজ রয়েছে।

ওয়াই নেট আরও জানায়, ওই হামলায় আহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এছাড়া, তেল আবিবের দক্ষিণের শহর রেহোভোতে পৃথক একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

শনিবার রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার একটি হাইফার পূর্বে অবস্থিত আরব শহর তামরায় আঘাত হানে।

এতে পাঁচজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছিল চিকিৎসা সংস্থাগুলো।

রাত ১১টার কিছু পরেই হামলার সতর্কতা হিসেবে হোম ফ্রন্ট কমান্ড মোবাইল ফোনে অ্যালার্ট পাঠাতে শুরু করে, এবং বেশিরভাগ মানুষ তখন আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।

তবে সাইরেন মূলত ইসরায়েলের উত্তর ও হাইফা এলাকায়ই বেজে ওঠে, যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে পড়ে।

একটি ক্ষেপণাস্ত্র তামরার একটি দুইতলা বাড়িতে সরাসরি আঘাত হানে, এতে পাঁচজন প্রাণ হারান এবং আরও পাঁচজন আহত হন।

তামরার বাসিন্দারা আগেই বোমা আশ্রয়কেন্দ্রের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions