শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

বান্দরবানে দুলাভাইর হাতে শিশু শ্যালিকা ধর্ষিত!

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৯৩ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের সদর উপজেলায় দুলাভাই ধর্ষণ করেছে ১১ বছরের শ্যালিকাকে। বুধবার সন্ধ্যায় তালুকদার পাড়া পর্যটন চাকমা পাড়া এলাকায় নিজ বাগান বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক আয়াসকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আয়াস আলীকদম উপজেলার পান বাজার এলাকায় বোদি আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন মা-বাবা মেয়েটিকে একা রেখে বাড়ির বাইরে যায়। এ সুযোগে একা পেয়ে তার আপন দুলাভাই তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সন্ধ্যায় মা-বাবা বাড়িতে ফিরে আসলে তারা শিশুটি রক্তাক্ত দেখেন এবং জিজ্ঞাসা করলে ঘটনাটি জানতে পারেন। স্থানীয়রা ধর্ষক আয়াসকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

ধর্ষিত শিশুর বাবা সৈয়দ আলম জানান, তারা গতকাল দিনের বেলায় বড় মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান। বাড়িতে তার ছোট মেয়ে ও বড় মেয়ের জামাই ছিল। এসে মেয়েটিকে তারা রক্তাক্ত অবস্থায় পান এবং সাথে সাথে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করান।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক ত্রিরতন বড়ুয়া বলেন, গতকাল অভিযুক্তকে স্থানীয়রা ধরে পুলিশে সোর্পদ করেছে। বর্তমানে মেয়েটি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আসামীর বিরুদ্ধে ধর্ষণের মামলায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions