শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

২৫৩ বিচারককে বদলি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৬১ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ২৫৩ বিচারককে বর্তমান কর্মস্থল থেকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) এএফএম গোলজার রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১৬২ জন, জেলা ও দায়রা জজ ৩০ জন, অতিরিক্ত জেলা জজ ৩৮ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ ২৩ জন। এছাড়া ১২ জন বিচারককে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।

সমপ্রতি কেরানীগঞ্জ মডেল থানার একটি হত্যাচেষ্টা ও চাঁদা দাবি মামলার আসামিকে জামিন না দেয়ার ঘটনায় আইনজীবীদের বিচারক মো. জুনাইদকে গালিগালাজের ঘটনা ঘটে। এ সময় বিচারককে ফ্যাসিস্টের দোসর তকমা দিয়েছেন বিএনপিপন্থি চারজন আইনজীবী। গত ১৭ই মে’র এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। বিচারককে হেনস্তার এই অভিযোগ আমলে নিয়ে বিএনপিপন্থি চার আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তারা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল খালেক মিলন, ফোরামের ঢাকা বার ইউনিটের প্রাথমিক সদস্য এডভোকেট মো. জাবেদ ও এডভোকেট এসএম ইলিয়াস হাওলাদার।

নোটিশে বলা হয়, গত ১৭ই মে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে আপনাদের অপেশাদারিত্বমূলক আচরণ ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। যা দলীয় ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে। এহেন অযাচিত এবং অপেশাদারমূলক আচরণের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে সভাপতি ও মহাসচিব বরাবর লিখিতভাবে কারণ ব্যাখ্যা করার জন্য বলা হলো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions