শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

বান্দরবানে জব্দকৃত বার্মিজ গরু ছিনিয়ে নিতে হামলায় বিজিবির ৩ সদস্য আহত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩০৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান প্রতিরোধ করতে গিয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে একদল সংঘবদ্ধ চোরাকারবারি।

শনিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ সালামীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে নিয়ে আসা চোরাকারবারিদের বার্মিজ গরু জব্দ করলে একদল চোরাকারবারি সংঘবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলার চেষ্টা চালায়।

হামলাকারীরা দা ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের ঘেরাও করে গরুগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরাও লাঠিচার্জ করলে এক চোরাকারবারি আহত হয়। আহত আকতার হোসেন দক্ষিণ সালামীপাড়ার বাসিন্দা ও আছাদ আলীর ছেলে।

তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এম কফিল উদ্দিন কায়েস বলেন, আমাদের সদস্যরা সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছেন। শনিবার রাতে সংঘবদ্ধ একদল চোরাকারবারি বিজিবির টহল দলের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে সদস্যরা লাঠিচার্জ এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময়ে চোরাকারবারিদের হামলায় বিজিবির ৩ সদস্য গুরুতর আহত হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, ঘটনার প্রেক্ষিতে ১১ বিজিবি সদস্যদের পক্ষ থেকে ‘বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions