শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

কুকি-চিনের ইউনিফর্ম উদ্ধারের মামলায় গার্মেন্টস মালিক রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৯৯ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম উদ্ধারের মামলায় গ্রেপ্তার গার্মেন্টস মালিক মতিউর রহমানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

মতিউর রহমান পাহাড়তলী থানার ডিটি রোডে অবস্থিত নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস এর মালিক। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুলিশ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ মে রাতে পাহাড়তলী এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে পুলিশ কেএনএফের প্রায় ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

এর আগে ২৬ মে অক্সিজেন নয়ারহাট এলাকার আরেকটি গোডাউন থেকে ১১ হাজার ৭৮৫টি এবং ১৭ মে একই এলাকার রিংভো অ্যাপারেলস থেকে আরও ২০ হাজার ৩০০ ইউনিফর্ম জব্দ করে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ-এর জন্য এসব ইউনিফর্ম তৈরি করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions