শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়িতে ১৪ জনকে পুশ-ইন করলো ভারত

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৫১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে আবারও ১৪ জনকে পুশ ইন করেছে ভারত। পুশ ইন হয়ে আসা ব্যক্তিদের হেফাজতে নেয়ার পর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।

শুক্রবার (৩০ মে) ভোরে তাদের দেখতে পেয়ে স্থানীয় প্রশাসন ও বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

স্থানীয়রা জানান, নারী শিশু সহ ১৪ জন ব্যক্তি মাটিরাঙ্গার তাইন্দং অংশে এসে তাদের বিএসএফ জোরপূর্বক পার করেছে বলে জানায়। ভারতের হরিয়ানা রাজ্য থেকে তাদের আটক করা হয়েছে বলে দাবি করেন তারা। খবর পেয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসন থেকে তাদের নিয়ে যাওয়া হয়।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ৪ দফায় খাগড়াছড়িতে ১ শ ১৮ জনকে পুশ ইন করা হয়েছে। সবশেষ শুক্রবার পুশ ইন করা ১৪ জনের পরিচয় শনাক্তের কাজ চলমান। এর আগে আসা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রামগড় সীমান্তে আসা ব্যক্তিদের মধ্যে একজন ভারতীয় নাগরিক শনাক্ত হওয়ায় আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের ৭ মে থেকে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৪ দফায় ১ শ ১৮ জনকে পুশ ইন করেছে ভারতের বিএসএফ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions