শিরোনাম
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে: ২৩ জনের মরদেহ উদ্ধার রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৮৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নোয়াখালীতে এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. সজীব (৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরী গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি তুলে ধরেন।
জানা যায়, ওই কিশোরীর বাবার সঙ্গে দীর্ঘদিন থেকে অভিযুক্ত ২ সন্তানের জনক সজীবের বন্ধুত্বের সম্পর্ক থাকায় বাড়িতে আসা-যাওয়া ছিল। গত শনিবার ভুক্তভোগীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে দরজার ছিটকিনি ভেঙে বসতঘরে প্রবেশ করে। এ সময় এসিডের একটি বোতল বের করে তা নিক্ষেপের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর জন্মনিরোধক ওষুধ নরপিল-১ সেবন করিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গত ৫ই মে ভুক্তভোগী বাদী হয়ে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। বিচারক জেলা দায়রা জজ মো. আবদুর রহিম সুধারাম মডেল থানার ওসিকে এফআইআর গ্রহণপূর্বক গৃহীত কার্যক্রম সংক্রান্ত বিষয়টি অত্র ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ প্রদান করেন।

অনুসন্ধানে জানা গেছে, থানা পুলিশ ২২ দিন অতিবাহিত হলেও ধর্ষণ মামলাটি রেকর্ড করেনি। ভুক্তভোগীর বাবা বলেন, সজীব আমার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবি করছি। এ বিষয়ে জানতে অভিযুক্ত সজীবের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সে ফোন রিসিভ করেনি। এ বিষয়ে মামলার তদন্তকারী সুধারাম মডেল থানার এসআই মো. জয়নাল আবেদীন মানবজমিনকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে একটি মামলা হয়েছে। আদালতের নির্দেশনা অনুয়ায়ী ঘটনাটি তদন্ত চলছে। ভিকটিমের মেডিকেল টেস্ট করানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions