শিরোনাম
রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায়

দ. আফ্রিকার স্বর্ণখনিতে আটকা পড়েছেন ২৮৯ জন শ্রমিক, উদ্ধারে চলছে অভিযান

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২০৮ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্বর্ণখনি ধসে ২৮৯ জন শ্রমিক আটকা পড়েছেন। দেশটির মাইনিং এবং ধাতু প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিবানইয়ে স্টিলওয়াটার শুক্রবার (২৩ মে) জানিয়েছে, আটক শ্রমিকদের উদ্ধারে অভিযান চলমান আছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিবানিইয়ে স্টিলওয়াটার থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জোহানেসবার্গের ৬০ কিলোমিটার পশ্চিমে ক্লুফ স্বর্ণখনিতে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। আটকা পড়া ব্যক্তিরা নিরাপদ আছেন এবং ভূগর্ভস্থ একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার জাতীয় খনিশ্রমিক ইউনিয়ন জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় দুর্ঘটনা ঘটেছে বলে তাদের কাছে খবর রয়েছে।

প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানিয়েছেন, মাইনের সাত নং শ্যাফটে এই দুর্ঘটনা ঘটে। সব কর্মী নিরাপদ আছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। আটক শ্রমিকদের আপাতত খাবার সরবরাহ করেছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

শ্যাফটের দুর্ঘটনা পরবর্তী অবস্থা যাচাই করে নিয়ম অনুযায়ী উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। শুক্রবার দুপুর নাগাদ পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় বিশ্বের সবচেয়ে পুরোনো এবং গভীরতম স্বর্ণখনি রয়েছে। দেশটিতে প্রায়শই খনিতে দুর্ঘটনা ঘটে থাকে। চলতি বছরের শুরুর দিকে অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণখনি থেকে অন্তত ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণ আফ্রিকায় আর অল্প কিছু প্রতিষ্ঠানই রয়েছে, স্বর্ণখনি থেকে যাদের মুনাফা অর্জন অব্যাহত রয়েছে। তাদের একটি হলো সিবানইয়ে স্টিলওয়াটার। প্রতিষ্ঠানটির মোট স্বর্ণ উত্তোলনের অন্তত ১৪ শতাংশ আসে এই ক্লুফ খনি থেকে। দুর্ঘটনার শিকার সাত নং শ্যাফটে তারা প্রায় দুমাইল গভীরে খনন কাজ পরিচালনা করছে। একই সময় অন্য দুটি শ্যাফটে তাদের কার্যক্রম অব্যাহত আছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions