শিরোনাম
রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার রাঙ্গামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন, উপকৃত হবে ৭৫ পরিবার থাইল্যান্ড প্রবাসীকে ইউপিডিএফের প্রাণনাশের হুমকি, নিরাপত্তা শঙ্কায় মিঠন চাকমা,থানায় জিডি রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান রাঙ্গামাটির বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন পাহাড়ে বৈসাবি উৎসবের আমেজ: জমে উঠেছে বাজার, চলছে পাঁচন প্রস্তুতি নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

বান্দরবানে আট রোহিঙ্গা আটক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩০৮ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে পৌর এলাকায় অভিযান চালিয়ে আটজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) সকালে বালাঘাটা মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আবদুল করিম (৪৫), শামসুল আলম(৪০), আয়াতুল্লাহ (৩৫), কুল্লাহ মিয়া(৪৫), মুজিবুল্লাহ (২৫), মো: তৈয়ব(২২), করিম উল্লাহ (২২), সৈয়দুল্লাহ(২২)। তারা সকলেই কক্সবাজার উখিয়া ট্যাংকখালি ১৯ ক্যাম্পে ব্লক এ-১১ বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ক্যাম্প থেকে বের হয়ে বালাঘাটায় বিভিন্ন স্থানে গোপনে কাজ করেছিল। পরে গোপন সংবাদ পেয়ে বালাঘাটা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুসলিম পাড়া এলাকা থেকে আট জন রোহিঙ্গা নাগরিক আটক করা হয়। পরে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়ে দেয়া হবে।

রোহিঙ্গা মাঝি আবদুল করিম বলেন, গত দেড় মাস ধরে আমরা বালঘাটা মুসলিম পাড়া বিভিন্ন এলাকায় গাছ কাটার শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলাম।

বান্দরবান সদর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বলেন, আটককৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ চলছে। সবশেষে তাদেরকে কক্সবাজার ট্যাংকখালী ক্যম্পে ফেরত পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions