শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

ভারত-পাকিস্তান এখনো উত্তেজনা,পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৬৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সম্প্রতি যুদ্ধবিরতি হলেও এখনো থমথমে অবস্থায় ভারত এবং পাকিস্তান। এর মধ্যে পরস্পরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে প্রতিবেশী দেশ দুটি। তাদের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ও পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করে পাকিস্তান। তার কর্মকাণ্ড কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছে ইসলামাবাদ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে ‘অসংগতিপূর্ণ কার্যকলাপে’ জড়িত থাকার জন্য অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।’

এর আগে ভারত গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত এক পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘ওই কর্মকর্তা ভারতে তার সরকারি মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন এবং তাকে দেশ ত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।’

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions