শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ডিসেম্বর-জুনের মধ্যে নির্বাচন, সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬৫১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সদস্যের প্রতি এ আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, ইতিমধ্যে জাতির উদ্দেশে দেয়া একাধিক ভাষণে আমি বলেছি-চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে দায়িত্বের কথা তুলে ধরে পুলিশ সদস্যের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নির্বাচনে প্রতিটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটারা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions