শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানালেন জয়সওয়াল

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৩১৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারতের বন্দর ও বিমানবন্দরগুলোতে জটের কারণে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল এ-ও বলেন, ‘তবে আমি এ বিষয়টিও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমরা এসব পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশের পক্ষে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর দিকেও তাকান।’

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত রাষ্ট্রে বাংলাদেশি পণ্য সরবরাহে কোনো প্রভাব পড়বে না বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় আমরা। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে আগ্রহী ভারত।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions