শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

খাগড়াছড়িতে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২২০ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি মাটিরাঙ্গায় অভিযানে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

শনিবার ১৫ তারিখ রাতে তাদের গ্রেফতার করা হয়। রাতে এক ‌বিষয়‌টি নি‌শ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পু‌লিশ সুপার মো: আরেফিন জুয়েল।

গ্রেফতারকৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভার
০১নং ওয়ার্ডের সফিকুল ইসলামের ছেলে নাঈম আল সুলতান প্রকাশ নাঈম(৩১) । তার বিরুদ্ধে নোয়াখালী জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে ২ টি ও ২ টি ডাকাতির প্রস্তুতি মামলা আছে।

কল্যানপুর গ্রামের লক্ষীপুর জেলার তছির আহম্মদের ছেলে মো: ইউসুফ প্রকাশ কালা (৩৫)। তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে ৩ টি, ডাকাতির ২ টি, ডাকাতির প্রস্তুতি ১ টি, চুরির ১ টি এবং ১ টি মাদক মামলা সহ মোট ৮ টি মামলার আছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ মার্চ রাতে কয়েকজন দুষ্কৃতিকারী মাটিরাঙ্গা পৌরসভার ২ ওয়ার্ডের মঞ্জুর ইসলামের ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। উক্ত ঘটনায় মাটিরাঙ্গা থানার একটি মামলা দায়ের করা হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের এর সার্বিক তত্ত্ববধানে ও দিকনির্দেশনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম গতরাতে মাটিরাঙ্গা পৌরসভার ১০ নং মুসলিম পাড়ায় নাঈম এর বসত বাড়িতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে। এ সময়, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও অস্ত্র এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions