শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

রাঙ্গামাটিতে গাছ থেকে পেরেক অপসারণে সচেতনতামূলক কার্যক্রম

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৪ দেখা হয়েছে

বিজয় ধর,রাঙ্গামাটি:- গাছের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষার লক্ষ্যে রাঙ্গামাটিতে গাছ থেকে পেরেক অপসারণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের স্টেডিয়াম এলাকায় রাঙ্গামাটি বন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহিদুর রহমান মিয়া এবং অশেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা সোহেল রানা। এছাড়া রাঙ্গামাটি ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের সদর রেঞ্জ অফিসার মো. মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আব্দুল হামিদ ও পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের মো: কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বলেন, “গাছে পেরেক ঠোকা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি গাছের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং রোগপ্রবণ করে তোলে। সকলের উচিৎ গাছের প্রতি আরও যত্নশীল হওয়া ও এ ধরনের ক্ষতিকর কাজ থেকে বিরত থাকা।”

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং এ ধরনের কার্যক্রমকে আরো বিস্তৃত করার আহ্বান জানান। আমাকে একটি বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন সচেতনামূলক এ কার্যক্রম রাঙ্গামাটিতে মাসব্যাপী চলবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions